বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

 এশিয়া কাপের ধারাভাষ্যে ওয়াসিম-ওয়াকার, বাংলাদেশের শুধু আতহার

স্পোর্টস ডেস্ক :    |    ১২:২৯ পিএম, ২০২২-০৮-২০

 এশিয়া কাপের ধারাভাষ্যে ওয়াসিম-ওয়াকার, বাংলাদেশের শুধু আতহার

খেলোয়াড়ি ক্যারিয়ারে দীর্ঘদিন জুটি বেঁধে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। তাদেরকে এবার জুটি বাঁধতে দেখা যাবে ধারাভাষ্য কক্ষেও। আসন্ন এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে রয়েছেন এ দুজন।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। শ্রীলঙ্কার আয়োজনে আরব আমিরাতে বসছে ছয় দলের এ আসর। এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের অধীনে। এরই মধ্যে জানা গেছে, কারা থাকবেন এশিয়া কাপের ধারাভাষ্যে।

বরাবরের মতো ভারতীয়দের আধিপত্য ধারাভাষ্য প্যানেলে। ইংরেজি ও হিন্দি ধারাভাষ্য মিলে ভারত থেকে রয়েছেন মোট ৮ জন ধারাভাষ্যকার। এর মধ্যে রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দ্বীপ দাসগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার ইংরেজি ও হিন্দি- উভয় ধারাভাষ্যেই থাকবেন।

পাকিস্তান থেকে রয়েছেন দুজন- ওয়াসিম ও ওয়াকার। বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে রয়েছেন মাত্র একজন করে। শ্রীলঙ্কা থেকে রয়েছেন সাবেক তারকা রাসেল আর্নল্ড। এছাড়া এশিয়ার বাইরের একমাত্র ধারাভাষ্যকার হিসেবে এশিয়া কাপে থাকবেন সাবেক নিউজিল্যান্ড তারকা স্কট স্টাইরিশ।

বাংলাদেশ থেকে এশিয়া কাপের ধারাভাষ্যে আমন্ত্রণ পাওয়া একমাত্র ধারাভাষ্যকার হলেন আতহার আলি খান। ধারাভাষ্যে অভিজ্ঞ শামীম আশরাফ চৌধুরী ছাড়াও উঠতি মুখ হিসেবে রয়েছেন মাজহার উদ্দিন অমি, সমন্বয় ঘোষরা। তাদের কাউকেই এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে দেখা যাবে না।

এশিয়া কাপের ইংরেজি ধারাভাষ্য প্যানেল: আতহার আলি খান, রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, রাসেল আর্নল্ড, দ্বীপ দাসগুপ্ত, স্কট স্টাইরিশ, সঞ্জয় মাঞ্জরেকার, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। এশিয়া কাপের হিন্দি ধারাভাষ্য প্যানেল: রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দ্বীপ দাসগুপ্ত, সঞ্জয় মাঞ্জরেকার, জোতিন সাপ্রু, আকাশ চোপড়া ও সঞ্জয় বাঙ্গার।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর